ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মধ্য রাত থেকে ইলিশ ধরা শুরু

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের ৬ টি অভয়াশ্রমসহ চাঁদপুরের নৌ-সীমানায় ইলিশ আহরণ নিষিদ্ধের সময় সীমা শেষ হওয়ায় শুরু হচ্ছে ইলিশ ধরা। সোমবার (২৫ অক্টোবর) মধ্য রাত থেকে মাছ ধরার উৎসবের আমেজ নিয়ে জেলেরা নেমে পড়ে নদীতে। ইতোমধ্যে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা মাছ ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সরেজমিনে নদী পাড়ে গিয়ে দেখা যায় সারি সারি ইলিশ ধরার নৌকা ছুটে চলছে ইলিশ আহরণের উদ্দেশ্যে।


উল্লেখ্য যে, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে কিছু অসাধু ব্যবসায়ী ও জেলেরা রাতের আধারে ইলিশ ধরে তা পাচার করে দেয়। এ সময় মৎস্য অফিস কোস্ট গার্ড নৌ পুলিশের ২৭৮ টি অভিযান ও ৯৫ টি মোবাইল কোর্টে মোট ১০৮ টি মামলা পরিচালনা করা হয়েছে।


২২ দিনের অভিযানে প্রায় এক কোটি মিটার জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ কোটি টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচরের ২১৮ জন জেলেকে আটক পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


নদীতে মাছ ধরার অপরাধে জেলেদেরকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইলিশ ধরার নৌকা জব্দ করে নিলামে এক লাখ নব্বই হাজার টাকা বিক্রয় করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑